
যশোর প্রতিনিধি :: যশোরে মাত্র পাঁচ দিনের ব্যবধানে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের অভিযানে দুটি স্বর্ণেরবারসহ ময়ুর (৪২) নামের এক স্বর্ণপাচারকারী আটক হয়েছে। সে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন গোবিন্দল গ্রামের ধলু মিয়ার ছেলে।
মঙ্গলবার ( ২৫ আগস্ট ) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণবারসহ ঐ পাচারকারীকে আটক করে।
বিজিবির দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি টহলদল বিশেষ অভিযান চালিয়ে ময়ুরকে আটক করে। পরে তার দেহ তল্লাশী চালালে শরীরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ১৯২.৪৫গ্রাম ওজনের ২ পিস উদ্ধার পূর্বক জব্দ করে। উদ্ধার হওয়া স্বর্ণের সিজার মূল্য ৪৪ লাখ সত্তর হাজার ছয়শত ছেষট্টি টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ঢাকা হতে স্বর্ণবার নিয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহণ করছিলো বলে স্বীকার করে।
যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাইফুল আলম খান জানান,আটককৃতের বিরুদ্ধে মামলা দিয়ে আসামী কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধার হওয়া স্বর্ণবার সরকারী কোষাগারে জমা করা হয়েছে।
উল্লেখ্য গত ১৮ আগস্ট ২০২৬ ইং তারিখে যশোরের দাইতলা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়েনর সদস্যরা ৩৫০গ্রাম ওজনের ২পিস স্বর্ণবারসহ ওসমান গনি (৫০)নামের এক স্বর্ণপাচারকারীকে আটক করে।