সর্বশেষ খবরঃ

জন আব্রাহাম এবং তার স্ত্রী করোনা আক্রন্ত

জন আব্রাহাম এবং তার স্ত্রী করোনা আক্রন্ত
জন আব্রাহাম এবং তার স্ত্রী করোনা আক্রন্ত

করোনা আক্রান্ত জন আব্রাহাম এবং তার স্ত্রী প্রিয়া রুঞ্চল। এক বিবৃতিতে অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন অভিনেতা। তিনি লিখেছেন,তিন দিন আগে এমন এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলাম যিনি পরে কোভিড আক্রান্ত হয়েছিলেন। আমি এবং পিয়া এখন কোভিড পজিটিভ।

আমরা বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। তাই কারও সংস্পর্শে আসিনি। আমরা দু’জনেই টিকাপ্রাপ্ত এবং আমাদের কিছু মৃদু উপসর্গ রয়েছে। আপনারা সকলে সুস্থ থাকুন ও মাস্ক পরুন।

দিন কয়েক আগেই ইনস্টাগ্রামের সব পোস্ট মুছে দিয়ে চর্চায় এসেছিলেন জন। পরে জানা যায়, নতুন ছবি ‘অ্যাটাক’-এর টিজার মুক্তির জন্য সেই পদক্ষেপ নিয়েছিলেন অভিনেতা। রাকুলপ্রীত সিং এবং জ্যাকলিন ফার্নান্ডেজও অভিনয় করেছেন এই ছবিতে।

জানা গেছে, ২৮ জানুয়ারি প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাবে। তবে দেশ জুড়ে করোনা উদ্বেগের মাঝে আদৌ তা হবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। বর্তমান ‘জার্সি’, ‘আরআরআর’-এর মতো বড় বাজেটের ছবিগুলির মুক্তিও আপাতত স্থগিত।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি