সর্বশেষ খবরঃ

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বাস চালক কারাগারে

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বাস চালক কারাগারে
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বাস চালক কারাগারে

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বাস চালক মোঃ মাহবুবুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রাজধানীতে বিকাশ পরিবহনের একটি চলন্ত বাসে এক ছাত্রীকে যৌন হয়রানির মামলায় বাসটির চালক গ্রেফতার হয়।

শনিবার ( ৩০ জুলাই ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে এক দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আজিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আছিবুজ্জামান আছিব।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই ওই ছাত্রী রাত ৮টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি থেকে আজিমপুর যাওয়ার উদ্দেশ্যে বিকাশ পরিবহনের একটি বাসে ওঠেন। হেডফোন দিয়ে গান শুনতে শুনতে একপর্যায়ে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন।রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে ওই ছাত্রী অনুভব করেন, তার শরীরে কেউ হাত দিয়েছে। তিনি তাকিয়ে দেখেন বাসে কোনো যাত্রী নেই এবং তার পাশের সিটে বাসটির হেলপার বসে আছে।

তখন ওই ছাত্রী বিপদ আঁচ করতে পেরে হেলপারকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করেন।সিট থেকে নামার চেষ্টা করলে হেলপার তাকে পেছন থেকে এক হাতে মুখ চেপে ধরেন। ওই ছাত্রী নিজেকে বাঁচানোর জন্য সর্বশক্তি দিয়ে হেলপারের কাছ থেকে ছুটে চালককে চিৎকার করে বাস থামাতে বলেন। কিন্তু, চালক বাস না থামিয়ে দ্রুত গতিতে ইডেন কলেজের সামনে দিয়ে আজিমপুরের দিকে যেতে থাকেন।

এক পর্যায়ে আজিমপুর গার্লস স্কুলের কাছে বাসটি কিছুটা গতি কমালে ওই ছাত্রী লাফ দিয়ে বাস থেকে নেমে আত্মরক্ষা করেন। পরে ভুক্তভোগী ছাত্রী ঘটনাটি ফেসবুকে শেয়ার করেন।

এরপর লালবাগ থানা পুলিশ প্রাথমিক অনুসন্ধান করে ভুক্তভোগীকে চিহ্নিত করে তথ্য সংগ্ৰহ করে।তাৎক্ষণিক সিসি ফুটেজ পর্যালোচনা ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে বিকাশ পরিবহনের বাসটি শনাক্ত করা হয়। এরপর এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারসহ বাসটি ( ঢাকা-মেট্রো-ব-১২-০৬০৫) জব্দ করা হয়।

শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদন জানালে,বাসচালকের সহকারী কাওসার আহম্মেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি