সর্বশেষ খবরঃ

ছাত্র নাঈম হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

ছাত্র নাঈম হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত
ছাত্র নাঈম হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

সিনিয়র রিপোর্টার:: রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ( ডিএসসিসি ) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের ( ১৭ ) মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

এ সময় তারা প্ল্যাকার্ড লিখে ‘উই ওয়ান্ট জাস্টিস’,‘আমার ভাই মরল কেন’,“সব সাথীদের খবর দে শক্ত-কঠিন দূর্গ গড়ে বেপরোয়ার কবর দে।’ আরেক শিক্ষার্থীর প্ল্যাকার্ডে দেখা যায়, ‘এ দেশের বুকে ১৮ আসুক! ইত্যাদি স্লোগান দেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নটরডেম কলেজের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সাড়ে ১১টা নাগাদ তারা শাপলা চত্বরের সড়কে অবস্থান নেন। এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান এবং ঘটনায় জড়িতদের বিচার দাবি জানান।

নাঈমের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গুলিস্তান, মতিঝিল, শান্তিনগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা বিভিন্ন বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- মানুষসহ সড়কের সব প্রাণির নিরাপত্তা দিতে হবে, ২০১৮ সালের নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করতে হবে, নাঈমের ( গাড়ি চাপায় নিহত ) পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন