সর্বশেষ খবরঃ

চৌগাছায় ইউনোর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

চৌগাছায় ইউনোর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি :: যশোরের চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) ইরুফা সুলতানার হস্তক্ষেপে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর ( ১৫) বাল্য বিয়ে বন্ধ হয়েছে। উপজেলাটির পাতিবিলা ইউনিয়নে ভূক্তভোগীর পরিবারের সদস্যরা এ বিয়ের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার পাতিবিলা ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ওই শিক্ষার্থী একই ইউনিয়নভূক্ত গ্রামের বাসিন্দা।

বুধবার ( ৯ ফেব্রুয়ারি ) দুপুর দুইটায় তার বিয়ের সময় নির্ধারিত ছিলো। সংবাদ পেয়ে বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল ও গ্রামের ইউপি সদস্যকে নিয়ে মেয়েটির বাড়িতে উপস্থিত হয়।

পরবর্তীতে মেয়েটির পিতা-মাতাকে বুঝিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। এ সময় ঐ শিক্ষার্থীর অভিভাবকরা মেয়েটিকে বাল্য বিয়ে দেবেননা মর্মে উপজেলা প্রশাসনের নিকট মুচলেকা দেন বলে আরো জানাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, বাল্য বিয়ে দেয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে ইউপি চেয়ারম্যান, স্থানীয় ইউপি সদস্যসহ সেখানে যেয়ে মেয়েটির পিতা-মাতাকে বুঝিয়ে সেটা বন্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেন।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন