সর্বশেষ খবরঃ

চিনি ও সয়াবিন তেলের দাম কমেছে

চিনি ও সয়াবিন তেলের দাম কমেছে
ছবি সংগৃহীত

দেশের বাজারে চিনির দাম এবং বোতলজাত সয়াবিন তেলের দাম কমেছে। চিনির দাম কেজিতে এবং সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৫ টাকা করে কমেছে। এখন থেকে প্রতিকেজি পরিশোধিত প্যাকেটজাত চিনির দাম হবে ১৩৫ টাকা। নতুন নির্ধারণ করা এই দাম সোমবার ( ১৪ আগস্ট ) থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রোববার ( ১৩ আগস্ট ) বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত জানায়।

প্রতিকেজি পরিশোধিত খোলা চিনির দাম হবে ১৩০ টাকা। বর্তমানে খোলা চিনি বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। আর প্রতিকেজি পরিশোধিত প্যাকেটজাত চিনির দাম হবে ১৩৫ টাকা। বর্তমানে প্রতিকেজি প্যাকেটজাত চিনি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।এদিকে,বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমিয়ে ১৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত মাসে সয়াবিন লিটারপ্রতি ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা করা হয়েছিল।

এ ছাড়া,খোলা সয়াবিনের নতুন দাম হবে ১৫৪ টাকা লিটার। বর্তমানে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৯ টাকায়।এতে বলা হয়,বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি দাম কমে যাওয়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের নতুন দাম ঠিক করলো।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন