সর্বশেষ খবরঃ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিজিবি কর্তৃক অস্ত্র ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিজিবি কর্তৃক অস্ত্র ও গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিজিবি কর্তৃক অস্ত্র ও গুলি উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ ( চাঁপাইনবাবগঞ্জ )জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ১টি চৌকষ দল ২৭ নভেম্বর আনুমানিক রাত ৯ ঘটিকায় অভিযান চালিয়ে অবৈধ ৩ টি বিদেশী ওয়ান শুটারগান ও ৬ টি রাউন্ড গুলি উদ্ধার করে।

বিজিবি সুত্রে জানা যায়, ৫৯ বিজিবি ব্যাটালিয়ানের দায়িত্বপূর্ণ ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা টহল তৎপরতা সহ কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তৎপ্রেক্ষিতে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি এর দিক নির্দেশনায় গত ২৭ নভেম্বর আনুমানিক রাত ৯ টায় ব্যাটালিনের অধীনস্থ চকপাড়া বিওপির একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের নলডুবি ব্রীজ নামক এলাকায় পাগলা নদী তীরে বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ০৩ টি বিদেশী ওয়ান শুটারগান ও ০৬ রাউন্ড গুলি উদ্ধার করে। প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্র গুলো দেশের আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি এবং ডায়েরি করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য যে,চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি গত ৩ বছরে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ জন আসামীসহ ৩০ টি দেশী/ বিদেশী পিস্তল, ৩৯২ রাউন্ড গুলি এবং ৪১ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে। এই ব্যাপারে চাঁপাইনগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ গোলাম কিবরিয়া, বিজিবিএম,বিজিওএম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরোও বলেন,অস্ত্র গোলাবারুদ মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা সহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে,যা ভবিষ্যতে আরোও চলমান থাকবে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন