সর্বশেষ খবরঃ

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশনের ২০ বছর পূর্তিতে র‌্যালী

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশনের ২০ বছর পূর্তিতে র‌্যালী
চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশনের ২০ বছর পূর্তিতে র‌্যালী

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :: বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশন ২০ বছর পূর্তি উদযাপন শেষে ২১ বছরে পদার্পণ করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ শনিবার বেলা ১১ঃ০০ টায় বনার্ঢ্য র‍্যালি সহ চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রেসক্লাবে হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আব্দুল ওয়াহাব এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি মোঃ রফিকুল আলম,সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল মাহমুদ, সিটি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম,চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, এছাড়াও মাহিদুল ইসলাম ফরহাদ সহ সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বৈশাখী টেলিভিশনের অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এ কামনা করে দেশের ইতিবাচক চিত্র তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন