সর্বশেষ খবরঃ

চাঁপাইনবাবগঞ্জে নিম গাছ থেকে বের হচ্ছে ফেনাসহ মিষ্টি রস

চাঁপাইনবাবগঞ্জে নিম গাছ থেকে বের হচ্ছে ফেনাসহ মিষ্টি রস
চাঁপাইনবাবগঞ্জে নিম গাছ থেকে বের হচ্ছে ফেনাসহ মিষ্টি রস

স্টাফ রিপোর্টার :: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া গ্রামের একটি নিমগাছ থেকে অনরবত বের হচ্ছে ফেনাসহ মিষ্টি রস। গাছটির মালিক নাসির আলী।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে,গত দুই সপ্তাহ ধরেই এই নিমগাছ থেকে মিষ্টি রস বের হচ্ছে। ষাটোর্ধ্ব মোবারক আলী বলেন, ৬৫ বছরের জীবনে কখনও এমন অদ্ভুত ঘটনা দেখিনি। আমিও খেয়েছি, এর স্বাদ খেজুরের রসের মতোই।

চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম বলেন, প্রায় দুই সপ্তাহ আগে হঠাৎ করেই নিমগাছটি দিয়েই ফেনাসহ মিষ্টি রস বের হতে শুরু করে।

নিমগাছটির মালিক নাসির আলী জানান, এবারই প্রথম নয়, এর আগেও এমন মিষ্টি রস বের হয়েছিল। তবে রস সংগ্রহ করার হিড়িক পড়েছে এই প্রথমবার। নাসির আলী তার বাড়ির উঠোনে প্রায় দুই দশক আগে এই গাছের চারা রোপণ করেছিলেন বলে আরো জানান।

এবিষয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক একেএম শফিকুর রহমান বলেন,এমন ঘটনা খুব কম দেখা গেলেও একেবারেই অস্বাভাবিক নয়।

মাটির নিচের গুণাগুণসহ বিভিন্ন পারিপার্শ্বিক কারনে এমনটি হতে পারে। তবে এটি হয়ত কয়েকদিনের মধ্যেই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে।নিমগাছের এই মিষ্টি রস পান করার বিশেষ উপকারিতা নেই বলেও জানান তিনি।

আরো খবর

গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া