সর্বশেষ খবরঃ

চরের মাটি কাটতে এসে ট্রলারসহ পাঁচ শ্রমিক আটক

চরের মাটি কাটতে এসে ট্রলারসহ পাঁচ শ্রমিক আটক
চরের মাটি কাটতে এসে ট্রলারসহ পাঁচ শ্রমিক আটক

জাকির হোসেন হাওলাদার (পটুয়াখালী)জেলা প্রতিনিধি:: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়,পাংগাশিয়া পায়রা নদীর তীরবর্তি চরের মাটি কাটার সময় ট্রলারসহ ৫ জন শ্রমিককে আটক করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ সংলগ্ন নদীর চরাঞ্চল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, নাসির হাওলাদার (৩৬), নুর হোসেন (৩০), আবুল বাসার (৪১), আবদুস ছালাম (৪৬), মোঃ সহিদুল (৩৯)।তাদের প্রত্যেকের গ্রামের বাড়ি পার্শবর্তী বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের নারাঙ্গল গ্রামে বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় প্রভাবশালীদের নির্দেশে শ্রমিকরা ট্রলারে করে চর থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে পার্শবর্তী বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ট্রলার ও মাটি কাটার সরঞ্জামসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, আটকৃতদের বিরুদ্ধে খনিজ সম্পদ ও পরিবেশ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি চরাঞ্চল থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। এতে কৃষিজমি ও জনবসতিপূর্ণ এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে। তারা প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন