সর্বশেষ খবরঃ

চট্টগ্রামে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
ছবি সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গুলি করার পর মনজুর হোসেন ( ৩৫) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মনজুর স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

রোববার ( ৮ অক্টোবর ) রাতে রাঙ্গুনিয়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের শান্তিনিকেতন এলাকায় এ ঘটনা ঘটে। রাঙ্গুনিয়া থানার পরিদর্শক ( তদন্ত ) খান নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাঙ্গুনিয়া পৌর এলাকার শান্তিনিকেতন এলাকায় আড্ডা দিচ্ছিলেন যুবলীগ নেতা মনজুর হোসেন ও তার বন্ধু সেকান্দর। হঠাৎ তাদের ওপর অতর্কিত গুলি চালায় দুর্বৃত্তরা। পরে তাদের দুজনকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন গুরুতর আহত মনজুর ও সেকান্দরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনজুরকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া থানার ওসি খান নুরুল ইসলাম জানান,তদন্ত করার পর হত্যাকাণ্ডের কারণ বলা যাবে।

আরো খবর

তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি