সর্বশেষ খবরঃ

গৌরীপুরে নুরমহল সুরেশ্বর দরবার শরীফে ঈদুল আজহা উদযাপন

গৌরীপুরে নুরমহল সুরেশ্বর দরবার শরীফে ঈদুল আজহা উদযাপন
গৌরীপুরে নুরমহল সুরেশ্বর দরবার শরীফে ঈদুল আজহা উদযাপন

সৌদির সাথে মিল রেখে ময়মনসিংহের গৌরীপুর বাহাদুরপুর নুরমহল সুরেশ্বর দরবার শরিফে ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

শুক্রবার ( ৬ জুন )উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুপর গ্রামে সকাল সাড়ে ৬টায় ঈদের প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোঃ ইব্রাহিম সুরেশ্বরী। ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৯টায়। এতে ইমামতি করেন মোঃ সেকান্দর আলী সুরেশ্বরী। নারীরাও পৃথক জামাতে নামাজ আদায় করেন।

নুরমহল সুরেশ্বর দরবার শরীফের মুরিদান ভক্তরা দূর-দূরান্ত থেকে সকাল থেকেই জামাতে নামাজ আদায়ের জন্য হাজির হন। ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ,হালুয়াঘাট,নান্দাইল,ফুলপুর,শম্ভুগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক ভক্ত এ জামাতে অংশ গ্রহণ করেন।

ঈদের জামাতে নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার সম্প্রীতি-শান্তি কামনায় মোনাজাত করা হয়। সুরেশ্বর দরবার শরীফের খাদেম ও খতিম মোঃ সেকান্দর আলী বলেন, বিশ্ব মুসলিম উম্মাহ চাঁদ দেখার প্রথম দিনে ঈদ উদযাপন করে। আমরাও চাঁদের গণনায় ঈদ করছি। এ বিষয়টি নিষ্পত্তি করার জন্য ওআইসির প্রতি আহ্বান জানাচ্ছি। যেন আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না হয়।

তাছাড়া সুরেশ্বর দরবার শরীফের পীর সৈয়দ শাহ্ নূরে আফতাব পারভেজ নূরী মোবাইল ফোনে জানান, সৌদি আরবের সাথে মিল রেখেই প্রতিবছর এখানে ঈদ-উল-আজহা উদযাপন করা হচ্ছে। তিনি আরও বলেন, ঈদুল আজহা হল ইসলাম ধর্মের একটা প্রধান উৎসব,নবী ইব্রাহিম আল্লাহ-কে কতটা ভালবাসেন তার একটা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন আল্লাহতালা।

আল্লাহ স্বপ্নে ইব্রাহিমকে বললেন-তোমার সব চাইতে প্রিয় জিনিসটি আমাকে উৎসর্গ করো। তাই এই ঈদে নামাজ, দোয়া করা এবং পশু কুরবানী দেয়া হয়। নামাজ শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন