সর্বশেষ খবরঃ

গৌরীপুরে জাতীয় গণগ্রন্থাগার দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বই বিতরণ

গৌরীপুরে জাতীয় গণগ্রন্থাগার দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বই বিতরণ
গৌরীপুরে জাতীয় গণগ্রন্থাগার দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বই বিতরণ

রায়হান উদ্দিন সরকার ( ময়মনসিংহ )জেলা প্রতিনিধি :: ময়মনসিংহের গৌরীপুরে হারুন পাঠাগারের উদ্যোগে সোমবার (৫ ফ্রেব্রুয়ারি/২০২৪ ) জাতীয় গনগ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষ্যে ‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ স্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা, বই-কলম ও পত্রিকা বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হারুন টি হাউজের দেশজুড়ে আলোচিত চা বিক্রেতা মোঃ হারুন মিয়ার নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা প্রিয়বাংলা পাঠাগার পদকপ্রাপ্ত মো. হারুন মিয়া। সঞ্চালনা করেন গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম মাজহারুল ইসলাম পলাশ।

বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা পাপ্পু,রূপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সুবল ঘোষ, ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মোঃ এমদাদুল হক, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ সেলিম, সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদা ইয়াসমিন, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব প্রমুখ।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন