সর্বশেষ খবরঃ

গৌরীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে সোমনাথ,সোহেল রানা ও নিলুফা ইয়াসমিন বিজয়ী

গৌরীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে সোমনাথ,সোহেল রানা ও নিলুফা ইয়াসমিন বিজয়ী
গৌরীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে সোমনাথ,সোহেল রানা ও নিলুফা ইয়াসমিন বিজয়ী

রায়হান উদ্দিন সরকার, বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ :: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৯৫টি ভোট কেন্দ্রে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে চেয়ারম্যান পদে সোমনাথ সাহা আনারস প্রতীকে ৫৪ হাজার ৯২১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মোফাজ্জল হোসেন খান দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৫৯ ভোট। অপর প্রার্থী এইচ এম খায়রুল বাসার পেয়েছেন ১০ হাজার ৮২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে সোহেল রানা পালকী প্রতীকে ৪২ হাজার ৫০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন চশমা প্রতীকে ২৯ হাজার ২৩ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিলুফা ইয়াসমিন হাঁস প্রতীকে ৪১ হাজার ৩৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী সালমা আক্তার প্রজাপতি প্রতীকে ২১ হাজার ৯৩৩ ভোট পেয়েছেন।

মঙ্গলবার রাতে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

গৌরীপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭৯ হাজার ৮৫৯। নির্বাচনে সর্বমোট প্রদত্ত ভোট ১ লাখ ১৫ হাজার ৮৫৫ ভোট। বৈধ ভোট ১ লাখ ১৩ হাজার ৬২ টি। বাতিল ভোট ২ হাজার ৭৯৩ টি। প্রদত্ত ভোটের হার ৪১.৩৮%। এ উপজেলা ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ৯৫টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭৯ হাজার ৯৪৮ জন।

তাছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে সকল বিজয়ী প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন