সর্বশেষ খবরঃ

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাথে জাতীয় নাগরিক কমিটির ইফতার

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাথে জাতীয় নাগরিক কমিটির ইফতার
গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাথে জাতীয় নাগরিক কমিটির ইফতার

রায়হান উদ্দিন সরকার( ময়মনসিংহ ) জেলা প্রতিনিধি :: ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় নাগরিক পার্টি ( NCP ) এর আত্মপ্রকাশ উপলক্ষে রবিবার জাতীয় নাগরিক কমিটি গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয়ে সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে এ মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক কমিটির গৌরীপুর উপজেলা প্রতিনিধি মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও মোঃ আশিক পাঠানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন,হাফেজ মাওলানা আবুল বাশার,সংগঠক জাতীয় নাগরিক পার্টি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,জাতীয় নাগরিক কমিটির ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোঃ মোজাম্মেল হক,মাহমুদুল হাসান সোহেল,পারভেজ হোসেন।

এসময় আরও বক্তব্য রাখেন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সভাপতি শাহ্‌জাহা কবির হিরা,গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি রায়হান উদ্দীন সরকার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন,গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি গৌরীপুর উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম শামীম,মোঃ লিমন,মাহফুজুর রহমান প্রমুখ।

এছাড়াও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সকল সদস্যবৃন্দ ও গৌরীপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন