সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জ বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল আরোহী নিহত

গোবিন্দগঞ্জ বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল আরোহী নিহত
গোবিন্দগঞ্জ বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল আরোহী নিহত

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রতন মন্ডল (৩২) নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা স্ত্রী হাজেরা বেগম (২৬) গুরুত্বর আহত হয়েছে।

শুক্রবার (২১ জুন) দুপুর ২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রতন মন্ডলের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামে। তিনি ওই গ্রামের আনিছুর রহমানের ছেলে। গুরুত্বর আহত স্ত্রী হাজেরা বেগমকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান,মোটর সাইকেলে রতন মন্ডল স্ত্রীকে সঙ্গে নিয়ে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় রংপুরগামী ঢাকা-মেট্রো-স ১১-০৭৫৭ একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রতন মন্ডল নিহত ও আহত হয় তার স্ত্রী হাজেরা বেগম। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন