সর্বশেষ খবরঃ

গোপালগঞ্জে আইনের শাসন ও মাদকমুক্ত সমাজ গড়বে ওসি মীর সাজেদুর

গোপালগঞ্জে আইনের শাসন ও মাদকমুক্ত সমাজ গড়বে ওসি মীর সাজেদুর
ওসি মীর সাজেদুর ফাইল ছবি

মোঃ শিহাব উদ্দিন :: গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি )মীর মোহাম্মদ সাজেদুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করে ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জন করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি-ডাকাতি রোধ,আসামি গ্রেপ্তার,মাদক উদ্ধার—সব ক্ষেত্রেই তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

তিনি গোপালগঞ্জ পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে ন্যায়ের ভিত্তিতে আইনের সুশাসন প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গোপালগঞ্জের সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা আশা প্রকাশ করেছেন, এই কর্মকর্তা গোপালগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলবেন।

দায়িত্ব নেয়ার পরপরই তিনি সদর উপজেলায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। এরপর থেকেই পুলিশের একাধিক অভিযানে বহু চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপালগঞ্জে ঘটে যাওয়া একাধিক ডাকাতির রহস্য উদঘাটন করে আসামিদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন তিনি।

এছাড়া বাল্যবিবাহ, ইভটিজিংসহ নানা সামাজিক অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছেন ওসি সাজেদুর রহমান। তিনি বলেন, “গোপালগঞ্জের শান্তি ও নিরাপত্তা রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে, সেটাই আমাদের অঙ্গীকার।”

তিনি যশোর পোস্ট প্রতিনিধিকে আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। পুলিশ-জনগণের সম্মিলিত প্রচেষ্টায় গোপালগঞ্জকে একটি শান্তিপূর্ণ ও উন্নত এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব।”

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন