সর্বশেষ খবরঃ

গণহত্যা মামলায় সাবেকমন্ত্রী আমু ও কামরুল গ্রেপ্তার

গণহত্যা মামলায় সাবেকমন্ত্রী আমু ও কামরুল গ্রেপ্তার
গণহত্যা মামলায় সাবেকমন্ত্রী আমু ও কামরুল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :: জুলাই গণহত্যা মামলার আসামি ১৪ দলীয় জোটের প্রধান সমন্বয়ক সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ( আইসিটি ) হাজির করা হয়েছে।

আজ বুধবার ( ৪ ডিসেম্বর )সকাল ১০টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে তাদের হাজির করা হয়।

আজ এই দুই নেতার বিরুদ্ধে আনিত অভিযোগের ফিরিস্তি জানাবে রাষ্ট্রপক্ষ।এরপর তাদের গণহত্যার যেকোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে মামলার পরবর্তী কার্যক্রমে আগাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর আগে গত ২ ডিসেম্বর সকালে তাদের গ্রেপ্তার দেখাতে আবেদন করে প্রসিকিউশন। ওইদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। শুনানি শেষে আদালত এই দুই আসামিকে ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন। ইতোমধ্যে আওয়ামী লীগের এই দুই নেতা হত্যা মামলার আসামি হয়ে কারাগারে আছেন।

তারও আগে গত ৬ নভেম্বর আমির হোসেনকে ( আমুকে ) গ্রেপ্তার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আবদুল ওয়াদুদকে হত্যার ঘটনার গ্রেপ্তার দেখানো হয়।

গত ১৯ নভেম্বর আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য কামরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ ( ডিএমপি )। রাজধানীর উত্তরা এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগ( ডিবি )তাকে গ্রেপ্তার করে।

আরো খবর

মার্কিন বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী জাহাজ আটকঃ ট্রাম্প
মার্কিন বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী জাহাজ আটকঃ ট্রাম্প
চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন
বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন
সাতক্ষীরায় বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় পণ্য আটক
সাতক্ষীরায় বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় পণ্য আটক
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত-১৭
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত-১৭
ভোজ্য ও জ্বালানি তেলের মজুদ রোধে ৪৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি
ভোজ্য ও জ্বালানি তেলের মজুদ রোধে ৪৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি
গৌরীপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নড়াইলে ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত
নড়াইলে ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত