সর্বশেষ খবরঃ

“খেলা হবে”মানে মারামারি নয়,স্লোগানে জনগণ উজ্জীবিত হয়ঃকাদের

“খেলা হবে”মানে মারামারি নয়,স্লোগানে জনগণ উজ্জীবিত হয়ঃকাদের
“খেলা হবে”মানে মারামারি নয়,স্লোগানে জনগণ উজ্জীবিত হয়ঃকাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘খেলা হবে’ শব্দটা একটি ‘পলিটিক্যাল হিউমার’। খেলা হবে মানে মারামারি কিংবা পাল্টাপাল্টি কিছু করার জন্য নয়। এটা বললে জাস্ট আমাদের কর্মীরা চাঙা হয়, জনগণ উজ্জীবিত হয়।

তিনি বলেন,এটা (খেলা হবে স্লোগান ) তো জনগণ এরইমধ্যে গ্রহণ করে নিয়েছে। জনগণ যেটা পছন্দ করেছে,সেটা বলতে অসুবিধা কী? এ নিয়ে জাতীয় সংসদের একজন সদস্য কটাক্ষ করেছেন। কিন্তু আমি বলতে চাই, এটা বিএনপির সঙ্গে মারামারি করার জন্য বলা না।

বুধবার ( ২৩ নভেম্বর ) যশোর স্টেডিয়ামের জনসভাস্থল পরিদর্শন করেন ওবায়দুল কাদের। পরে রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা স্মরণকালের ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘করোনাকালের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জনসভায় অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এটি স্মরণকালের ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত হবে। শেখ হাসিনা বাংলাদেশ রূপান্তরের রূপকার।বিশ্ব সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাস্তবতার নিরিখে কাজ করছেন তিনি।

যশোরের মানুষ এখন আড়াই ঘণ্টায় ঢাকায় যেতে পারেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু আজ দূরকে কাছে নিয়ে এসেছে। যশোর, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলাকে কাছে নিয়ে এসেছে। সম্প্রতি মধুমতি সেতু উদ্বোধনের কারণে এ যাত্রা আরও সহজ হয়েছে।

জনসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার উন্নয়ন নিয়ে কথা বলবেন জানিয়ে তিনি বলেন, ‘নেত্রী ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলবেন। জনগণের জন্য তিনি কী করেছেন, কী করবেন, তার স্বপ্ন কী, মানুষের চোখের ভাষা, মনের ভাষা নিয়ে কথা বলবেন তিনি।

এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন,সাধারণ সম্পাদক সংসদ সদস্য শাহীন চাকলাদার, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান