সর্বশেষ খবরঃ

খুলনায় বিএনপি’র বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

খুলনায় বিএনপি'র বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
খুলনায় বিএনপি'র বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধি:: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে খুলনায় বিভাগীয় সমাবেশ করছে বিএনপি।

এর আগে সকাল হতেই দলের নেতা কর্মীরা মিছিল সহকারে সমাবেশ স্থলে আসা শুরু করেছেন। সড়কে নেতাকর্মীদের অবস্থানের কারণে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ( ৩০ নভেম্বর ) বিকাল ৩টায় মহানগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে বিভাগীয় সদরের এ সমাবেশের আয়োজন করে খুলনা জেলা ও মহানগর বিএনপি। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই চন্দ্র রায় ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য মশিউর রহমান।

এদিকে বিএনপির সমাবেশ ঘিরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে ছিলেন তারা।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন