সর্বশেষ খবরঃ

খাবারে বিষক্রিয়া হাসপাতালে ভর্তি গাইবান্ধার ১৬ শিক্ষার্থী

খাবারে বিষক্রিয়া হাসপাতালে ভর্তি গাইবান্ধার ১৬ শিক্ষার্থী
খাবারে বিষক্রিয়া হাসপাতালে ভর্তি গাইবান্ধার ১৬ শিক্ষার্থী

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধা পৌর শহরের ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার রান্না করা খাবার খেয়ে অসুস্থ হয়ে ওই প্রতিষ্ঠানের ১৬ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অসুস্থ শিক্ষার্থীরা বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডাঃ এ এস এম রুহুল আমিন বলেন, মাদ্রাসার রান্না করা খাবারে বিষক্রিয়ায় ( ফুড পঁয়জনিং) কারণে ওই শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ভর্তির পর তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে অসুস্থ শিক্ষার্থীরা সকলেই আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।

জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাতে রান্না করা খাবার খায় মাদ্রাসার আবাসিকের শিক্ষার্থীরা।এরপর রাতের বেলা ওই শিক্ষার্থীরা পেটের সমস্যায় ভুগতে থাকে। পরে সকালে একে একে অসুস্থ ১৬ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয় সদর হাসপাতালে।

এ বিষয়ে হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মামুনুর রশিদ জানান, মাদরাসার প্রায় ২০০ জন শিক্ষার্থীর সকলেই আবাসিকে থেকে লেখাপড়া করে। তারা তিনবেলাই মাদরাসার রান্না করা খাবার খায়। প্রতিদিনের মতো গত রাতেও তারা স্বাভাবিক ( সাদা ভাত, ডাল ও শিম ভাজি ) খাবার খেয়ে শুয়ে পড়ে।

এরপর রাত দুইটার দিকে হঠাৎ কয়েকজনের পাতলা পায়খানা হয় এবং সাথে বমিও করে।পরে আমরা স্যালাইনসহ তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেই। কিন্তু তারপরেও সুস্থ না হওয়ায় সকালে তাদেরকে হাসপাতালে ভর্তি করি।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন