সর্বশেষ খবরঃ

পেটের ভিতর স্বর্ণ বহনকালে বেনাপোল ইমিগ্রেশানে যাত্রী আটক

পেটের ভিতর স্বর্ণ বহনকালে বেনাপোল ইমিগ্রেশানে যাত্রী আটক
পেটের ভিতর স্বর্ণ বহনকালে বেনাপোল ইমিগ্রেশানে যাত্রী আটক

হাসানুজ্জামান,বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশানে ভারতগামী ইব্রাহিম ব্যাপারী (৩৫) নামের এক পাসপোর্ট যাত্রী স্বর্ণবহনের দ্বায়ে আটক হয়েছে। এ সময় ঐ যাত্রীর পেটের ভিতর হতে ৫টি স্বর্ণেরবার উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

ইব্রাহীম মুন্সীগঞ্জ জেলা সদরের চরকেওয়ার গ্রামের আব্দুল লতিফের ছেলে। সোমবার ( ৬ মার্চ ) সকালে চেকপোস্ট ইমিগ্রেশান এলাকায় তাকে আটক করা হয়।

বেনাপোল কাস্টমস হাউসের শুল্কগোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক শায়েখ আরেফিন জাহেদী পাসপোর্টযাত্রীর পেট হতে স্বর্ণেরবার উদ্ধার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহীমকে আটক করে জিঙ্গাসাবাদ করা হলে তিনি স্বর্ণ বহনের কথা স্বীকার করেন।

পরে স্থানীয় বেনাপোল বাজারের ১টি ক্লিনিকে নিয়ে এক্সরে করে দেখা যায় তার পেটে ৫টি স্বর্ণেরবার রয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৫৮৩গ্রাম ও বাজার মূল্য ৪৬ লাখ টাকা।

এ ঘটনায় পাসপোর্টযাত্রী ইব্রাহিমকে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার