সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষে চারজন নিহত

খাগড়াছড়িতে জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষে চারজন নিহত
খাগড়াছড়িতে জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষে চারজন নিহত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) প্রতিনিধি :: খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ের দুই প্রতিদ্বন্দ্বী সংগঠন—সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ও প্রসিতপন্থী ইউপিডিএফ-এর মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দীঘিনালার জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় সংঘর্ষে ইউপিডিএফ-এর সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ’-এর চার সদস্য নিহত হয়েছেন।

পুলিশ জানায়, ইউপিডিএফ-এর সশস্ত্র গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০-৪৫ জনের একটি দল এবং জেএসএস-এর কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জনের আরেকটি দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের নির্জনতায় প্রচণ্ড গুলিবিনিময়ে পুরো এলাকা কেঁপে ওঠে।এ ঘটনায় জেএসএস ও ইউপিডিএফের কারোর বক্তব্য পাওয়া যায়নি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া জানান,“ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।” নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পাহাড়ে দীর্ঘদিন ধরে দুই সংগঠনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে, যা মাঝে মাঝেই রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

আরো খবর

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন