সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে ফলজ ও বনজ চারা বিতরণ

খাগড়াছড়িতে ফলজ ও বনজ চারা বিতরণ
খাগড়াছড়িতে ফলজ ও বনজ চারা বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রামের পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ। বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রজেক্টের উদ্যোগে এবং কানাডা সরকারের সহযোগিতায় জেলার ৯টি উপজেলায় চলছে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচি।

রবিবার ( ২৪ আগস্ট ) দুপুরে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল চাকমা।

অনুষ্ঠানে বক্তারা জানান,এই কর্মসূচির মাধ্যমে নারীদের পাশাপাশি যুবক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পার্বত্য এলাকায় সবুজায়নকে ত্বরান্বিত করা হবে। পরিকল্পনার অংশ হিসেবে ব্যক্তিগত বসতভিটা, ঝিরি, ঝর্ণা ও চরায় চারা রোপণ করা হবে, যা পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় মোট ১৬ হাজার ৮৪৮টি চারা বিতরণ করা হবে। এর মধ্যে—খাগড়াছড়ি সদর: ৩,০৭৯টি চারা,দীঘিনালা: ৩,৬০২টি চারা,গুইমারা: ১,৭৪৩টি চারা,মাটিরাঙ্গা: ১,৭৪৩টি চারা,মহালছড়ি: ৩,৬৬০টি চারা,পানছড়ি: ৩,০২১টি চারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করলিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পরিচিতা খীসা, বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রকল্পের জেলা কর্মকর্তা সুকেতন চাকমা, ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজকরা জানিয়েছেন, নারীদের ও শিক্ষার্থীদের সম্পৃক্ততা এই উদ্যোগের অন্যতম অঙ্গীকার। কারণ তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ কার্যক্রম আরও শক্তিশালী ও স্থায়ী হবে।

তারা আশা প্রকাশ করেন, এই কর্মসূচি পার্বত্য চট্টগ্রামের সবুজায়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হ্রাস এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন