সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খাগড়াছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
খাগড়াছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক(খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি ::বর্ণাঢ্য শোভাযাত্রা,পতাকা উত্তোলন ও আলোচনা সভাসহ নানা আয়োজনে খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

শুক্রবার ( ৭ নভেম্বর ) সকাল থেকে দিনব্যাপী এসব কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) ও অঙ্গসহযোহী সংগঠন।

দিনের শুরুতে ভোর ৬টায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। বিকেল ৪টায় চেঙ্গী স্কয়ার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর মুক্তমঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা।

আলোচনা সভায় বক্তারা বলেন,”ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্যের মেলবন্ধন গড়ে তুলতে হবে। আসন্ন নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বাধীনতা রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।”তারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

দিনব্যাপী এসব কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন