সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন

খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন
খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে বর্ণাঢ্য ও উৎসবমুখর বাইক শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার( ১৬ জুন ) বিকেল ৪টায় জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে এ শো-ডাউন শুরু হয়।

আর্জেন্টিনার জাতীয় পতাকা, জার্সি ও নানা স্লোগানে মুখরিত শো-ডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে জেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট ঘুরে পুনরায় চেঙ্গী স্কয়ারে এসে সমাপ্ত হয়।এ সময় সমর্থকদের উচ্ছ্বাস,করতালি ও স্লোগানে পুরো শহরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

বাইক শো-ডাউনে অংশ নেওয়া সমর্থকদের অনেকেই জানান,তারা দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের সমর্থক। বিশেষ করে লিওনেল মেসির নেতৃত্ব,দলের ঐতিহ্য ও বিশ্বকাপ জয়ের স্মৃতি তাদেরকে আর্জেন্টিনার প্রতি আরও অনুরাগী করে তুলেছে।

সামগ্রিকভাবে শো-ডাউনটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।ফুটবলপ্রেমীদের উপস্থিতি ও উচ্ছ্বাসে খাগড়াছড়ি শহর এদিন পরিণত হয়েছিল এক টুকরো আর্জেন্টিনায়। বিশ্বকাপকে ঘিরে এমন আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যেও ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি করেছে।

আরো খবর

খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন
খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন
শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যার দায়ে সাবেক স্ত্রী আটক
দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যার দায়ে সাবেক স্ত্রী আটক
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার