সর্বশেষ খবরঃ

যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক

যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক

যশোর প্রতিনিধি :: যশোরে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য উদ্ধারসহ মিন্টু খান( ৪৪) নামের এক ভারতীয় নাগরিক আটক হয়েছে| সে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও থানাধীন শাহপাড়া গ্রামের মুজিত খানের ছেলে|

সোমবার ( ১৫ জুন )যশোর সদরের দাইতলা ব্রীজের উপর বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় নাগরিক মিন্টুকে আটক করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা| এসময় তার কাছ হতে ৩ বোতল বিদেশী মদ,১১টি মোবাইল ফোন ও নগদ ১৪,৭৫০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়|

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের মিডিয়া সেল সূত্রে  এ তথ্য নিশ্চিত করা হয়| আটককৃত মালামালের সিজার মূল্য পাঁচ লক্ষ সাতান্ন হাজার তিনশত চব্বিশ টাকা বলে জানা গেছে|

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান,সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচারচক্র আটকের নিমিত্তে বিজিবির নিয়মিত অভিযানে সফলভাবে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে বিজিবি|সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে|

আরো খবর

অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম