সর্বশেষ খবরঃ

শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ

শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ

মাহমুদুল হাসান

বেনাপোল স্থলবন্দরের শুল্ক ফাঁকিবাজ চক্রের লাগামহীন অপতৎপরতার মুখে অনেকটাই নড়ে চড়ে বসেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ| গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার ( ১৪ জুন ) রাতে বেনাপোল স্থলবন্দরের ২৬ নং পণ্যাগারে কাস্টমস কর্তৃপক্ষ ঝটিকা অভিযান পরিচালনা করে|

অভিযানে আমদানিকারক প্রতিষ্ঠান টি এস ইন্টারন্যাশনালের ভারত হতে আনা বন্দরের শেডে রাখা ৩২৬ প্যাকেজে ১১হাজার ৬৮৭ কেজি ওজনের “কালার পেন্সিল এন্ড আদার্স” ঘোষণার পণ্য চালান পরীক্ষন করা হয়| কাস্টমস কর্তৃপক্ষ ও বন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে পণ্য চালানটি পরীক্ষনকালে ঘোষাণা বর্হিভূত শাড়ি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়|

আমদানি কারক প্রতিষ্ঠান রাজস্ব ফাঁকি চেষ্টায় ৫০ প্যাকেজে ১ হাজার৬১২কেজি শাড়ি ও কসমেট্রিক্স সামগ্রী আনে| বেনাপোল কাস্টমস কমিশনার ফাইজুর রহমান ঘোষণা বর্হিভূত পণ্য চালান আটকের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের বলেন এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে|

এর আগে বেনাপোল স্থলবন্দরের ৩৭ নং পণ্যাগার থেকে কাস্টমস কর্তৃপক্ষের জব্দকৃত আনুমানিক ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য বদলে নেওয়া হয়েছে| এ ঘটনায় বন্দরের ১৮ জন কর্মকর্তার নামে প্রতারণার মামলা করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ|

গত বুধবার ( ১০ জুন ) সন্ধ্যায় বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা আমির মাহামুদ আরেফিন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় অত্র মামলা দায়ের করেছেন| এজাহারে ১১ জনের নাম উল্লেখসহ আরো ৭জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে|

বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ (ওসি ) আশরাফ হোসেন কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষ্যে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে|তদন্তের স্বার্থে এখনি আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না|

বেনাপোল স্থলবন্দরের পণ্যাগার হতে পণ্য সরিয়ে নেওয়ার ঘটনায় আমদানিকারকসহ বন্দর ব্যবহারকারী সংগঠনের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে|

বেনাপোল কাস্টমস সূত্রে জানা যায়, যশোরের আমদানিকারক প্রতিষ্ঠান “ সাফা ইমপেক্স” গত ১২ মার্চ ভারত হতে বেকিং পাওডার ঘোষণায় ৩৭ নং শেডে পণ্য চালানটি রাখে| সিএন্ড এফ এজেন্ট প্রতিনিধি হিসাবে পণ্য চালাটি ছাড় করানোর দায়িত্ব পাই মেসার্স হুদা ইন্টার ন্যাশনাল|

পরীক্ষনকালে ঐ পণ্য চালানটিতে ১০৮ কার্টুন ঘোষণাবর্হিভূত প্রায় ৬ কোটি টাকা মূল্যের শাড়ি,থ্রিপিচ ও কসমেট্রিক্স সামগ্রী উদ্ধার পূর্বক জব্দ করে| গত ১৪ মার্চ পণ্য চালানটি সিলগালা করেন বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ| গত ২ জুন কাস্টমস কর্মকর্তারা জব্দকৃত পণ্য চালানটি বেনাপোল স্থল বন্দরের ৩৭ নং শেডে পুনরায় পরিদর্শন করতে গিয়ে জব্দকৃত মালামাল পরিবর্তন করে নিন্মমানের পণ্য সামগ্রী রাখা হয়েছে| এ ঘটনায় বেনাপোল স্থলবন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে|

এ বিষয়ে বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান বলেন জব্দকৃত পণ্যের পরিবর্তে যে দেশীয় পণ্য রাখা হয়েছে তার যথেষ্ট প্রমান পাওয়া গেছে| বাংলাদেশি বসুন্ধরা,মেঘণা শিল্পগ্রুপের বিভিন্ন কোম্পানীর নাম মুদ্রিত কার্টুন পাওয়া গেছে| এছাড়াও সংবাদপত্রে মোড়ানো এবং বিভিন্ন কুরিয়ার সার্ভিসের স্টিকারযুক্ত পিপি বস্তা পাওয়া গেছে যা আলামত হিসাবে সংরক্ষন করা হয়েছে। একান্ডে বন্দরের অভ্যন্তরীন কর্মকর্তা ও কর্মচারীদের সরাসরি সহযোগীতা রয়েছে বলে জানান কাস্টমস কর্তৃপক্ষ|

স্থানীয় সচেতন মহলের দাবী বেনাপোল কাস্টমসের কতিপয় অসাধু কর্মকর্তা,বেনাপোল স্থলবন্দর কর্মকর্তা ও কর্মচারী, আমদানি কারক প্রতিষ্ঠান ও সি এন্ড এফ এজন্ট প্রতিনিধি যোগসাজজে দীর্ঘ বৎসর ধরেই সরকারী শুল্ক ফাঁকি দিতে সিন্ডিকেট করে এ ধরনের অপকর্ম চালাচ্ছে| এতে করে বেনাপোল বন্দরে রাজস্ব আহরোন কমে গেলেও ফুলে ফেঁফে ওঠছে  রাজস্ব ফাঁকি চক্রের সদস্যরা|

আরো খবর

শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যার দায়ে সাবেক স্ত্রী আটক
দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যার দায়ে সাবেক স্ত্রী আটক
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার