সর্বশেষ খবরঃ

‘কয়লা’ সিনেমায় অপু ও বুবলী

‘কয়লা’ সিনেমায় অপু ও বুবলী

তরুণ নির্মাতা সাইফ চন্দনের নতুন সিনেমা ‘কয়লা’।‘কয়লা’ সিনেমায় অপু-বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন। খল চরিত্র নিয়ে যুক্ত হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু।

গত ( ৭ নভেম্বর ) অপু চুক্তিবদ্ধ হন। আগামী ১২ নভেম্বর থেকে সিনেমার দৃশ্যধারণ শুরু করা হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

সিনেমা প্রসঙ্গে রাশেদ মামুন অপু বলেন, ‘কয়লা’ সিনেমায় প্রধান খল চরিত্র হিসেবে যুক্ত হলাম। চরিত্রটির মধ্যে অনেকগুলো লেয়ার আছে। ত্রিভুজ প্রেমের একটা ব্যাপারও আছে। আমার ধারণা, কাজটি আনন্দ নিয়ে করতে পারবো।

সাইফ চন্দন বলেন, ‘নায়িকা হিসাবে বুবলীকে চুক্তিবদ্ধ করার পর এবার প্রধান খল চরিত্রে পেলাম অপুকে। দারুণ অভিনেতা! তার প্রতিভা আমি এই সিনেমায় কাজে লাগাতে চাই। তার চরিত্রটির নাম স্বপন। মূলত সে জুয়াড়ি। সে আবার বুবলীকে নিয়ে খোয়াব দেখে! বিয়ে করতে চায়। আমার বিশ্বাস অপু এই চরিত্রে অভিনয় করে ভালো করবেন।’

আব্দুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপে ‘কয়লা’ নির্মাণ হচ্ছে সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনালের ব্যানারে। এতে নায়ক চরিত্রে কে থাকছেন তা এখনও জানা যায়নি।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা