সর্বশেষ খবরঃ

কেশবপুরে মাছ শিকারের হিড়িকে ক্ষতিগ্রস্ত ঘের মালিকরা

কেশবপুরে মাছ শিকারের হিড়িকে ক্ষতিগ্রস্ত ঘের মালিকরা
কেশবপুরে মাছ শিকারের হিড়িকে ক্ষতিগ্রস্ত ঘের মালিকরা

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে গত সপ্তাহে চারদিন ব্যাপী অতিবর্ষণ ও উজানের পানির চাপে ছোট-বড় কয়েক শত মাছের ঘের ভেসে গেছে। ভেসে যাওয়া ঘেরগুলো থেকে শতকোটি টাকার মাছ বিভিন্ন নদ-নদী ও সরকারি খালে ছড়িয়ে পড়েছে। প্লাবিত অঞ্চলের বাড়িতে পযন্ত মাছ উঠেছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন প্লাবিত অঞ্চল পরিদর্শনে গিয়ে দেখা গেছে, সড়কের উপরে ব্রীজের সামনে ভেঁসে যাওয়া পানিতে বরশী ও জাল দিয়ে মাছ শিকারের ধুম লেগেছে। এতে ঘের মালিকরা ক্ষতিগ্রস্ত হলেও মাছ শিকারিরা হচ্ছেন লাভবান। 

পরিদর্শন কালে আরো দেখা যায়, সৌখিন মাছ শিকাররা বিভিন্ন অঞ্চলের ব্রীজের সামনে বসে মাছ শিকার করছে,এছাড়াও সখের কারণেও মাছ ধরতে এসেছে অনেকে। বিভিন্ন এলাকার মাছ ধরা পেশাজীবীরা এতে অংশ নিচ্ছে। নেই শরীরে কোনো ক্লান্তি। তারা মাছ ধরে প্রতিদিন ২ থেকে ৩ হাজার টাকা আয় করছে। কেউ বা মাছ শিকার করছে আবার কেউ বা সেই মাছ ক্রয় করছে। অন্যদিকে অনেক ঘের থেকে ছোট্ট-বড় দেশি প্রজাতির বিভিন্ন মাছ বের হয়ে গেছে।

পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি গ্রামের মশিয়ার রহমান জানান, গত কয়েকদিনে বড়শি ও জাল দিয়ে বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় ২০ কেজি মাছ ধরেছেন। যার মধ্যে কাতল, রুই, তেলাপিয়া, মৃগেল, পাঙাশ সিল্পার-কাপসহ দেশি প্রজাতির মাছও রয়েছে। অনেক শিকারি আবার ধরা মাছ বিক্রিও করছেন। যেখানে মাছ শিকার চলছে সেখানে ক্রেতাও চলে আসছেন।

কেশবপুরের কয়েকজন ঘের মালিক জানান, একটি বিল ধরে তাদের মাছের ঘের ছিল। যেখানে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার মাছ দেওয়া হয়েছিল। ঘেরে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ ছিল। 

গত সপ্তাহে তিন দিনের টানা বর্ষণে ঘেরসহ আশেপাশের সব সবার ছোট্ট-বড় ঘের ভেসে গেছে। চোখের সামনে আমাদের ঘেরের মাছ শিকার করতে দেখলেও কিছুই করার নেই। বর্তমান সময়ে ঘের মালিকদের সর্বনাশ হলেও শিকারিদের যেন শুরু হয়েছে পৌষ মাস।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন