সর্বশেষ খবরঃ

কুড়িগ্রামে সুঁই ফুটানো পুতুল নিয়ে আতঙ্কে এলাকাবাসী

কুড়িগ্রামে সুঁই ফুটানো পুতুল নিয়ে আতঙ্কে এলাকাবাসী
কুড়িগ্রামে সুঁই ফুটানো পুতুল নিয়ে আতঙ্কে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার :: কুড়িগ্রামে লাল সাদা রঙের পোশাক পরিয়ে সূচ ফোটানো একটি পুতুল নিয়ে আতঙ্কিত এলাকাবাসী।  এমন পুতুল পেয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন কুড়িগ্রামের পৌর এলাকার একটি পরিবার।পুতুলের গায়ে ফোটানো রয়েছে ১০১টি সুই।

সোমবার ( ১৫ জানুয়ারি ) কুড়িগ্রাম পৌর শহরের কলেজ পাড়া গ্রামের মৃত মাজেদুল ইসলামের বাড়ির ভেতরে পুতুলটি পাওয়া যায়। ঘটনা শোনার পর পুতুলটি একনজর দেখতে এলাকার সাধারণ মানুষ ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।

স্থানীয়রা জানান,গতকাল সকাল বেলা হঠাৎ করে ওই বাড়িতে চিৎকার চেচামেচি শোনা গেলে আশপাশের লোকজন দৌড়ে যায়। সেখানে গিয়ে দেখা যায়, একটা লাল সাদা পুতুলের গায়ে অনেকগুলো সুই ঢুকানো। অনেকের ধারণা,কেউ যাদু টোনা করতে এ কাজ করেছে। পুতুল দেখে পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে।

ওই বাড়ির বাসিন্দা মর্জিনা বেগম ( ৩৬) বলেন, সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাটতে বের হই। হাটা শেষে বাড়ি এসে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য রেডি করছিলাম। এ সময় আমার মেয়ের চোখে পুতুলটি পড়ে। পুতুলটি নিয়ে দেখি তার সারা শরীরে সুই ফোটানো। গুনে দেখি ১০১টি সুই।

আমি ভয় পেয়ে যাই। আমার ভাইকে ডাক দেই। প্রতিবেশীরাও আসে। এলাকার কারও সঙ্গে ঝগড়া বিবাদ নেই। মানুষ কেন এমন করলো বুঝতে পারছি না।এ ঘটনায় আমরা দুঃশ্চিন্তায় রয়েছি।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনিছুর রহমান বলেন,আমার কাছের এলাকার ঘটনা। বাড়িতে কে বা কারা একটি পুতুল রেখে গেছেন। পুতুলের গায়ে ১০১টি সুই ঢুকানো।পরিবারটি দুশ্চিন্তায় রয়েছে।

এ বিষয়ে সরদারপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শাহাজাহান আলী বলেন, যাদু টোনা করার উদ্দেশে কেউ এ কাজ করে থাকতে পারে।

কুড়িগ্রামের সাবেক সিভিল সার্জন ডাঃ এস.এম আমিনুল ইসলাম জানান,প্রতারণা করার জন্য কিছু মানুষ এ ধরণের কাজ করে আসছে। যার বৈজ্ঞানিক ভিত্তি নেই।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন