সর্বশেষ খবরঃ

কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান করে ৮ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান করে ৮ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান করে ৮ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান আসামি করে ৮ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১৫ আগস্ট ) সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ৫১৬জন আওয়ামী লীগের নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ৩ শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত ) মোঃ ফখরুল ইসলাম মামলা গ্রহণ করার সত্যতা নিশ্চিত করে বলেন,আসামিদের গ্রেফতারে অভিযান চলছে ।

উল্লেখ যে,গত ৪ আগস্ট শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের টানা প্রায় ৫ ঘণ্টা সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করতে থাকে এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

জেলার এক সিনিয়র সাংবাদিকের বাড়িতে ও অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগে এ মামলা করা হয়।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন