সর্বশেষ খবরঃ

কিশোরীর আপত্তিকর ভিডিও ধারণ ও ধর্ষণের ঘটনায় গ্রেফতার-২

কিশোরীর আপত্তিকর ভিডিও ধারণ ও ধর্ষণের ঘটনায় গ্রেফতার-২
কিশোরীর আপত্তিকর ভিডিও ধারণ ও ধর্ষণের ঘটনায় গ্রেফতার-২

স্টাফ রিপোর্টার :: কিশোরীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ছড়ানোর ভয় দেখানোর অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকার অফিসপাড়ার মোঃ রফিকের ছেলে মোঃ আলমগীর ( ২২ ) ও মোহাম্মদ শাহ ঘোনার মোহাম্মদ হোছাইনের ছেলে মোঃআনোয়ার (২৬)।

বৃহস্পতিবার ( ২৮ অক্টোবর ) ভোরে কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের অফিসপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। মহেশখালী থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ আবদুল হাই এ তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, কক্সবাজারের কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনার ওই কিশোরীর ( ১৫ ) সঙ্গে ছয় মাস আগে অফিসপাড়ার মোঃ আলমগীরের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১১ অক্টোবর তারা চকরিয়া উপজেলার বদরখালী এলাকায় ঘুরতে যায়। পরে সেখানকার একটি আবাসিক হোটেলে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে আলমগীর।

এ সময় আলমগীর তার মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। কয়েকদিন পর সেই ভিডিও আলমগীর তার বন্ধু মোঃ আনোয়ারকে দেখান। ওই ভিডিও আনোয়ারও সংরক্ষণ করে রাখে।

পরে ওই কিশোরীকে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দিয়ে কুপ্রস্তাব দেয় আনোয়ার। এক পর্যায়ে লোকলজ্জার ভয়ে কিশোরী আনোয়ারের প্রস্তাবে রাজি হয়। এভাবে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন দুজন। মানসিক চাপ সইতে না পেরে ওই কিশোরী পুরো ঘটনা তার মাকে খুলে বললে ভূক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দ্বায়ের করেন।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ আবদুল হাই জানান, গত ২৬ অক্টোবর মহেশখালী থানায় মেয়েটির মা বাদী হয়ে আলমগীর ও আনোয়ারের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। এর ধারাবাহিকতায় পুলিশ আসামীদের গ্রেফতার করেছেন।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন