সর্বশেষ খবরঃ

কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষনের দ্বায়ে যুবক গ্রেফতার

কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষনের দ্বায়ে যুবক গ্রেফতার
কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষনের দ্বায়ে যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষনের দ্বায়ে লাপচু মিয়া (২০) নামের যুবক গ্রেফতার হয়েছে।ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ধরকা গ্রামে।

এ ঘটনায় ওই যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। অভিযুক্ত যুবককে জেলহাজতে পাঠায় পুলিশ। বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে লাপচু মিয়াকে আসামি করে নাগেশ্বরী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) নবীউল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে শুক্রবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, ২৫ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ধরকা গ্রামের সোলায়মান আলীর ছেলে লাপচু মিয়ার বাড়ির পাশে ধর্ষণের শিকার শিশুটি তার সমবয়সী লাপচুর ভাগ্নির সঙ্গে খেলা করছিল।

এ সময় লাপচু মিয়া তাকে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি নিজ বাড়িতে ফিরলে তার পরিবারের সন্দেহ হয়। তখন তাকে জিজ্ঞেস করলে সে বিষয়টি জানায়।

এ ঘটনায় তাৎক্ষনিক লাপচুকে তার বাড়িতে আটক রেখে পুলিশে খবর দেয়। ওই দিন বিকেলে শিশুটিকে চিকিৎসা এবং ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন