সর্বশেষ খবরঃ

করোনায় নতুন শনাক্ত ২২৯ ও মৃত্যু-৩

করোনায় নতুন শনাক্ত ২২৯ ও মৃত্যু-৩
করোনায় নতুন শনাক্ত ২২৯ ও মৃত্যু-৩

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন শনাক্ত ও মৃত্যু কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২২৯ জন, যা গতকাল ( ১ নভেম্বর ) ছিল ২১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিন জনের। গতকাল ২ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার ( ২ অক্টোবর ) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন শনাক্ত হওয়া ২২৯ জনকে নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত সরকারি হিসাবে শনাক্ত হলেন ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২ জন।

মারা যাওয়া তিন জনকে নিয়ে করোনায় এখন পর্যন্ত ২৭ হাজার ৮৭৩ জনের মৃত্যু হলো।গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১১ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন জনই নারী। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৮৪২ জন এবং নারী ১০ হাজার ৩১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ৪৮টি এবং পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৩১টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি তিন লাখ ৮৯ হাজার ৬৩৫টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৭৫ লাখ ৪১ হাজার ৫৬৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৮ লাখ ৪৮ হাজার ৬৬টি।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার এক দশমিক ১৪ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিবেচনায় শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছে একজন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন। মারা যাওয়া তিন জনের মধ্যে ঢাকা বিভাগের দুই জন এবং চট্টগ্রাম বিভাগের একজন। তিন জনের মধ্যে দুজন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি