সর্বশেষ খবরঃ

কঙ্গোয় সেনাবাহিনীর সাথে লড়াইয়ে ২৭ বিদ্রোহী নিহত

কঙ্গো সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে,দেশটির উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি গ্রামে দুই দিনের লড়াইয়ে ২৭ বিদ্রোহী নিহত হয়েছে।ওই এলাকায় সেনাবাহিনীর অভিযান চলাকালে তাদের চার সৈন্যও প্রাণ হারিয়েছেন।

কো-অপারেটিভ ডেভেলপমেন্ট অব কঙ্গোর (কোডেকো ) বিদ্রোহীরা পার্শ্ববর্তী চারটি এলাকার ২০টিরও বেশি ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়ার এবং এক সেনা অবস্থানে হামলা চালানোর পর ইতুরি প্রদেশের দিজুগু অঞ্চলের দু’টি গ্রামে মঙ্গল ও বৃহস্পতিবার এ লড়াই হয়।

এক বিবৃতিতে কঙ্গোর সেনা মুখপাত্র লেঃ জুলেস এনগঙ্গো বলেন,সামরিক বাহিনীর সদস্যরা সেখানে ‘কোডেকো বিদ্রোহীদের ২৭টি লাশ খুঁজে পেয়েছে এবং তারা একে-৪৭ ধাঁচের তিনটি অস্ত্র উদ্ধার করেছে। এ অভিযানে আমরা চার সৈন্যকে হারিয়েছি। সেখানে আমাদের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

ওই এলাকার সেনা মুখপাত্র ক্যাপ্টেন অ্যান্টনি মুয়ালুশায়ি জানান,পার্শ্ববর্তী উত্তর কিভু প্রদেশে বৃহস্পতিবার সেনা অভিযানে অ্যালিয়েড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) তিন বিদ্রোহী নিহত হয়েছে।

খবর সূত্র- এএফপির।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি