সর্বশেষ খবরঃ

কক্সবাজারে অটো রিকশা উল্টে মুয়াজ্জিনের মৃত্যু

কক্সবাজারে অটো রিকশা উল্টে মুয়াজ্জিনের মৃত্যু
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: কক্সবাজারের চকরিয়ায় অটোরিকশা উল্টে এক জামে মসজিদের মুয়াজ্জিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অটোরিকশার উপরে থাকা টিন ছিটকে পড়ে গলা কেটে গেলে মাওলানা রুহুল কাদের ( ৩২ ) নামে ওই মুয়াজ্জিন মারা যান। তিনি ভাঙ্গারমুখ জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

সোমবার ( ১১ অক্টোবর ) সকাল ১০টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ভাঙ্গারমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুহুল কাদের পৌরসভার পূর্ব নিজাপানখালী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, সকালে বাড়ি থেকে ভাঙ্গারমুখ এলাকায় যাচ্ছিলেন রুহুল কাদের। এসময় বিপরীত দিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ছাদের উপর টিন নিয়ে যাচ্ছিলেন।

ভাঙ্গারমুখ এলাকায় পৌঁছলে অটোরিকশাটি উল্টে গিয়ে টিন ছিটকে রুহুল কাদেরের গলায় গিয়ে পড়ে। এ সময় তার গলার অর্ধেক কেটে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মোঃ জুয়েল ইসলাম বলেন,দূর্ঘটনার বিষয়টি জেনেছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন