সর্বশেষ খবরঃ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে প্রান হারালো কলেজছাত্র বাপ্পি

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে প্রান হারালো কলেজছাত্র বাপ্পি
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে যাওয়া এক কলেজ ছাত্রকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মারা যাওয়া শাহেদ হোসেন বাপ্পি ( ১৯) কক্সবাজারের রামু উপজেলার তেচ্ছিপুল গ্রামের শামসু আলমের ছেলে।তিনি রামু কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।এর দেড়ঘন্টা আগে ওই পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হয় সেই কলেজ ছাত্র।

শুক্রবার ( ১১ মার্চ ) বেলা ১১ টার দিকে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্ট থেকে তার মৃতদেহ উদ্ধার করে লাইফগার্ডের সদস্যরা। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, শুক্রবার সকাল ১০টার দিকে তেচ্ছিপুল গ্রামের কয়েকবন্ধু এক সঙ্গে কক্সবাজার এসে সৈকতে গোসলে নামে। গোসল কালে অকস্মাৎ পানিতে ডুবে যা‌য় শাহেদ। তার বন্ধুরা বিষয়টি ট্যুরিস্ট পুলিশের সদস্যদের জানালে তৎক্ষণাত প্রচেষ্টা চালিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

তিনি আরও জানান,তাকে অ্যাম্বুলেন্সে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তার মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে রয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ নিয়ে গ্রামে ফিরে যাবার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ( পর্যটন সেল ) সৈয়দ মুরাদ ইসলাম জানান, শাহেদ হোসেন বাপ্পী ও তার আরেক বন্ধু সাগরে গোসলের সময় স্রোতের টানে ভেসে যায়।একজনকে উদ্ধার হলেও শাহেদ স্রোতে হারিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা