সর্বশেষ খবরঃ

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হতে বাংলাদেশের বিদায়

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হতে বাংলাদেশের বিদায়
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হতে বাংলাদেশের বিদায়

এশিয়ান হকির সবচেয়ে বড় আসর এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাংলাদেশ বিদায় নিয়েছে। রোববার রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৬-২ গোলে হেরে বাংলাদেশ বিদায় নেয়।রোববার সন্ধ্যায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচের শুরুতে লিড নিয়েছিল বাংলাদেশই।

১৩ মিনিটে বাংলাদেশের আরশাদ হোসেন ফিল্ড গোল করে এগিয়ে নেন দলকে। ১৪ মিনিটে পাকিস্তানের নাদিম আহমেদ ফিল্ড গোল করে সমতা ফেরান। তাতে প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ গোলের সমতা নিয়ে।

অবশ্য এই ম্যাচে জয় পেলে পাকিস্তানকে পেছনে ফেলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু প্রথম কোয়ার্টারে হাড্ডাহাড্ডি লড়াই করে পরের কোয়ার্টারগুলোতে পিছিয়ে পড়ে। শেষ পর্যন্ত ৬-২ গোলে হেরে বিদায় নেয় বাংলাদেশ।

অন্যদিকে চার ম্যাচের ১টিতে জিতে, ২টিতে ড্র করে ও ১টিতে হেরে ৫ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।

ক্লান্ত বাংলাদেশ দ্বিতীয় কোয়ার্টারে খেই হারায়। হজম করে তিন গোল। পাকিস্তানের হয়ে গোল করেন আহমেদ এজাজ (১৮ মি.),আরফাজ (২৪ মি.) ও নাদিম (২৬ মি.)। তাতে পাকিস্তান এগিয়ে যায় ৪-১ গোলে।

তৃতীয় কোয়ার্টারের শুরুতে ( ৩৪ মি ) পাকিস্তানের রাজ্জাকের গোল পেলে পাকিস্তান এগিয়ে যায় ৫-১ গোলে। অবশ্য পরের মিনিটেই বাংলাদেশের আরশাদ হোসেন ফিল্ড গোল করে ব্যবধান কমান।

৩৮ মিনিটে পাকিস্তানের এজাজ গোল করেন। তাতে পাকিস্তান এগিয়ে যায় ৬-২ গোলে। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। আর হেরে বিদায় নেয় লাল-সবুজের জার্সিধারীরা।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি