সর্বশেষ খবরঃ

এমপিওভুক্তি করণের দাবিতে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের সড়কে অবস্থান

এমপিওভুক্তি করণের দাবিতে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের সড়কে অবস্থান
এমপিওভুক্তি করণের দাবিতে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের সড়কে অবস্থান

স্টাফ রিপোর্টার :: প্রতিবন্ধী স্কুল এমপিওভুক্তি করণের এক দফা দাবি আদায়ে সড়কে অবস্থান নিয়েছেন দেশের বিভিন্ন জেলার প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা।

শনিবার ( ২৪ আগস্ট ) রাজধানীর মিন্টো রোডের প্রবেশমুখে তারা অবস্থান নেন। এর আগে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলাবাহিনীর বাধায় আটকে যান। পরে শিক্ষকদের একটি প্রতিনিধিদল উপদেষ্টার কার্যালয়ে যান। সেখানে প্রেস সচিবের সঙ্গে কথা বলে তাদের দাবির কথা জানান। শিক্ষকরা দাবি আদায়ে লিখিত আশ্বাস না পাওয়ায় সড়কে অবস্থান নেন।

এ বিষয়ে জাতীয় প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক আহাদুল ইসলাম বলেন, প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের এমপিওভুক্তকরণে সমাজকল্যাণ মন্ত্রণালয় ২০২০ সালে এক প্রজ্ঞাপন জারি করে। তখন আমরা অনলাইনে আবেদন করেছিলাম। কিন্তু সেই তালিকা এখনও সমাজকল্যাণ মন্ত্রণালয় আমলে নেয় নাই।

বিগত সরকার আমাদের বিভিন্ন সময় আশ্বস্ত করেছিল। সে সময় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে অডিট করেছিল টাকার বিনিময়ে। সমাজকল্যাণ অধিদফতরের একটা সিন্ডিকেট আছে। যারা অডিটের নামে টাকা আদায় করে আসছিল। তারা প্রত্যেক শিক্ষকের কাছ থেকে লাখ লাখ টাকা দাবি করে। সবার পক্ষে এতো টাকা দেওয়া সম্ভব হয়নি।

আহাদুল আরও বলেন, যেহেতু এখন সুশাসন প্রণয়নের সরকার এসেছে। দুর্নীতিমুক্ত রাষ্ট্র সংস্কারে কাজ করছে। তাই আমরা সারা দেশের শিক্ষকরা ২০০৯ ও ২০১৯ শিক্ষা নীতিমালার আলোকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি আদায়ে জড়ো হয়েছি। আশা করছি তিনি আমাদের যৌক্তিক দাবি মেনে নেবেন।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন