সর্বশেষ খবরঃ

উথরাইল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করলো চেয়ারম্যান

উথরাইল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করলো চেয়ারম্যান
বাজেট ঘোষণা অনুষ্ঠানের ছবি

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নপরিষদের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও ইউনিয়নবাসীকে নিয়ে ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষিত হয়েছে।

রবিবার ( ২৭মে ) সকাল ১১টায় ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের হলরুমে উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমীন।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউপি সচীব আজিজার রহমান। বক্তব্য রাখেন বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস‍্য ,বাংলাদেশ আওয়ামীলীগ ৭নং উথরাইল ইউনিয়ন শাখার সভাপতি আনারুল ইসলাম প্রমুখ।

উন্মুক্ত বাজেট ঘোষনা করতে গিয়ে ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমীন বলেন কোনো প্রকার কর বৃদ্ধি না করে বা নতুন কর সংযোজন না করে এবার বাজেট ধরা হয়েছে ৮৯ লক্ষ ২হাজার ৫শত ৬০টাকা।এবং ( রাজস্ব ব‍্যয় ও উন্নয়ন ব‍্যয়সহ ) মোট ব‍্যয় ধরা হয়েছে ৮৭লক্ষ ৭০হাজার ২০টাকা।

ইউনিয়নবাসীর উন্নয়ন চিন্তা করে এবারেও দরিদ্র জনগোষ্ঠীর সাহার‍্য,জরুরী ত্রান ও প্রতিবধ্ধিদের জন্য ১লক্ষ টাকা,রক্ষনাবেক্ষন এবং সেবাখাতে ৫০হাজার টাকা সহ গ্রামীন জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে কাঠামোগত উন্নয়নের উপর জোর দিয়েই আগামী ২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট করা হয়েছে।

সভাপতির রাখা বক্তব্যে চেয়ারম‍্যান রুহুল আমীন আরোও বলেন, ইউনিয়নবাসীর সম্মুখে যে উন্মুক্ত বাজেট ঘোষিত হলো তাতে এলাকার মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন