সর্বশেষ খবরঃ

ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

রোমাঞ্চকর লড়াই শেষে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। রোববার রাতে লিগের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় পেপ গার্দিওলার শিষ্যরা। প্রথমার্ধে যদিও তারা ১-০ গোলে পিছিয়ে ছিল। এই জয়ে ৩৮ ম্যাচ থেকে ৯৩ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা জিতে ম্যানসিটি। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৯২ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয় লিভারপুল। শেষ ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে উলভসকে।

শিরোপা জিততে হলে শেষ ম্যাচে অন্ততপক্ষে ড্র করতে হতো ম্যানসিটিকে। অন্যদিকে জিততেই হতো লিভারপুলকে। পাশাপাশি প্রত্যাশা করতে হতো ম্যানসিটি যেন হারে কিংবা ড্র করে। অবশ্য সেই প্রত্যাশা প্রথমার্ধ পর্যন্ত পূরণ হয়েছিল লিভারপুলের। প্রথমার্ধে ম্যানসিটি ১-০ গোলে পিছিয়ে ছিল। অন্যদিকে সাদিও মানের গোলে লিভারপুল ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে গিয়েছিল। ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

বিরতির পর ৬৯ মিনিটে আরও এক গোল হজম করে ম্যানসিটি। অ্যাস্টন ভিলার ফিলিপে কৌতিনহো গোল করে ব্যবধান ২-০ করে ফেলেন। এরপর অবশ্য দৃশ্যপট পাল্টে যায়। ৫ মিনিটের মধ্যে ৩ গোল করে শিরোপা জিতে নেয় ম্যানসিটি। ৭৬ মিনিটে ইলকে গুনদোগান গোল করে ব্যবধান কমান। ৭৮ মিনিটে রদ্রির গোলে সমতা ফেরায় সিটি। আর ৮১ মিনিটে গুনদোগান তার জোড়া গোল পূর্ণ করলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় গার্দিওলার শিষ্যরা। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। নিশ্চিত করে লিগ শিরোপা।

অন্যদিকে বিরতির পর মাঠে নামেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। ৮৪ মিনিটে সালাহ গোল করে ব্যবধান বাড়ান। আর শেষ মুহূর্তে অ্যান্ডি রবার্টসন গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। কিন্তু এই জয়ের পরও ১ পয়েন্টের ব্যবধানে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় জার্গেন ক্লপের শিষ্যদের।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন