সর্বশেষ খবরঃ

আশ্বাসে অনশন স্থগিত রেখে ক্লাসে ফিরছেন শিক্ষকরা

আশ্বাসে অনশন স্থগিত রেখে ক্লাসে ফিরছেন শিক্ষকরা
আশ্বাসে অনশন স্থগিত রেখে ক্লাসে ফিরছেন শিক্ষকরা

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরুর ঘোষণা দেন শিক্ষকরা।তবে রাতে সংশ্লিষ্টদের আশ্বাসে অনশন স্থগিত করেছেন শিক্ষকরা। বৃহস্পতিবার থেকে শ্রেণিকক্ষে ফিরে যাচ্ছেন তারা।

মঙ্গলবার ( ১ আগস্ট ) রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ শিক্ষক সমিতির ( বিটিএ ) সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ।

এর আগে, এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের আমন্ত্রণে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে যান শিক্ষক নেতারা। রাত ৮টার দিকে সভায় বসেন শিক্ষক নেতারা। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক উপকমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে শেখ কাওছার বলেন, আমাদের মূল দাবি ছিল সরকারি-বেসরকারি স্কুলের মধ্যে যে বৈষম্য রয়েছে সেটি দূর করতে হবে। আজকের সভায় সরকারি-বেসরকারি স্কুলের বৈষম্য দূর করার বিষয়ে সবাই একমত পোষণ করেছেন।

জাতীয়করণের দাবির বিষয়ে সরকার যে দুটি কমিটি করেছে সেখানে শিক্ষক প্রতিনিধিদের রাখার কথা বলা হয়েছে। এটি আমাদের জন্য সুখবর। কমিটিতে শিক্ষক প্রতিনিধি থাকা মানে জাতীয়করণের কাজ এগিয়ে যাওয়া।

উল্লেখ্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে টানা ২১ দিন লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন