সর্বশেষ খবরঃ

আল্লু অর্জুন নতুন লুকে ভাইরাল

আল্লু অর্জুন নতুন লুকে ভাইরাল
আল্লু অর্জুন নতুন লুকে ভাইরাল

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন তার ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নতুন লুকে ছবি পোস্ট করেছেন।ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ভাইরাল হয়েছে।

শুক্রবার ( ২৯ জুলাই ) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেছেন আল্লু অর্জুন। ছবির ক্যাপশনে লেখা সতর্কীকরণ- ‘ধূমপান স্বাস্থ্যর জন্য অত্যন্ত ক্ষতিকর’।

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাখ্যাত এই তারকাকে লাল-কালো শার্ট, কালো জ্যাকেট, কাচা-পাকা চুল, পাশাপাশি তার কানে দুল ও চোখে চশমা পরিহিত অবস্থায় দেখা গেছে।

অনেকেই ধারণা করছেন ছবিটি ‘পুস্পা: দ্য রুল’ সিনেমায় আল্লুর লুক। ছবির নিচে ভক্তদের একজন মন্তব্য করেছেন, ‘চমৎকার পরিবর্তন, সব সময়ই চমকে দেন। অপর একজন লিখেছেন, ‘এটা কি পুষ্পা টু সিনেমায় তার লুক?’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘এই লুকে আমি পুষ্পার অনুভূতি পাচ্ছি।

গত বছর ডিসেম্বর মুক্তি পায় আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। এটি পরিচালনা করেছেন সুকুমার। এর সংগীতায়োজনে করেছেন দেবী শ্রী প্রসাদ।

বক্স অফিসে ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।চলতি বছরের শেষ দিকে এটি মুক্তির কথা রয়েছে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা