সর্বশেষ খবরঃ

আর্সেনালকে ২-১গোলে হারালো ম্যানসিটি

পোস্ট ডেস্ক:: এমিরেটস স্টেডিয়ামে অন্তিম মুহূর্তের গোলে দশজনের আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেছে স্কাই ব্লুজরা। ২১ ম্যাচ থেকে ম্যানসিটির সংগ্রহ ৫৩ পয়েন্ট। ২০ ম্যাচ থেকে চেলসির সংগ্রহ ৪২ পয়েন্ট। আর সমান ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে চতুর্থ স্থানে।ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার আর্সেনালের মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি।

ঘরের মাঠে অবশ্য সিটির বিপক্ষে প্রথমে লিড নিয়েছিল আর্সেনাল। ম্যাচের ৩১ মিনিটে বুকায়ো সাকার গোলে এগিয়ে যায় গার্নার্সরা। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মাইকেল আর্তেতার শিষ্যরা। বিরতির পর ৫৭ মিনিটে সমতা ফেরায় সিটি। এ সময় পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে রিয়াদ মাহরেজ গোল করে সমতা ফেরান।

৫৯ মিনিটে দশজনের দলে পরিণত হয় আর্সেনাল। এ সময় গ্যাব্রিয়েল জেসাসকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্সেনালের গ্যাব্রিয়েল। দশজন নিয়েও এরপর ম্যানসিটির বিপক্ষে লড়াই করে তারা। ১-১ সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। কিন্তু ৯০+৩ মিনিটের মাথায় ম্যানসিটির রদ্রি গোল করে পূর্ণ ৩ পয়েন্ট পাইয়ে দেন ম্যানসিটিকে।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন