সর্বশেষ খবরঃ

আরিয়ানের জামিনের আবেদন খারিজ

আরিয়ানের জামিনের আবেদন খারিজ
আরিয়ানের জামিনের আবেদন খারিজ

মাদক মামলায় কারাগারে বন্দি শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। একাধিকবার তার জামিনের আবেদন খারিজ করেছে আদালত।শাহরুখ খানের ছেলের পক্ষে কোনো যুক্তিই কাজ করেনি।

আজও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।২৩ বছর বয়সী আরিয়ানের সঙ্গে অন্য দুই অভিযুক্ত মুনমুন ধমেচা এবং আরবাজ মার্চেন্টের জামিনের আবেদনও খারিজ হয়েছে।

সর্বশেষ ২০ অক্টোবর ( বুধবার ) আরিয়ানের জামিনের আবেদন খারিজ করে দেয় মুম্বাইয়ের এক বিশেষ আদালত। নিম্ন আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হলেন আরিয়ান খান।

বুধবার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আদালতকে থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শাহরুখ নিযুক্ত আইনজীবী অমিত দেশাই।এসময় তিনি জানান, কোন যুক্তিতে আরিয়ান আজ জামিন পেলেন না, সে কথা আমাদের জানানো হয়নি। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে আবেদন জানানো হবে।

বুধবার জামিনের শুনানির ঘণ্টা খানেক আগেই ভারতের একটি সংবাদমাধ্যম দাবি করে, মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীতে এনসিবির কর্মকর্তারা তল্লাশি শুরু করার কিছু আগেই আরিয়ান বলিউড অভিনেত্রীর সঙ্গে মাদক বিষয়ে কথা বলেছেন বলে এনসিবি দাবি করেছে।

তাছাড়া এক মাদক পাচারকারীর সঙ্গেও তার কথোপকথনের নথি উদ্ধার হয়েছে বলে দাবি করে জাতীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। শাহরুখের ছেলের হোয়াটসঅ্যাপ থেকে সেই সব তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি এনসিবির।

অন্যদিকে,আরবাজের আইনজীবী আলি কাসিফ জানিয়েছেন যে তারাও বম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মুনমুন ধমেচাও সম্ভবত একই পদক্ষেপ করবেন বলে জানালেন আলি। প্রসঙ্গত, আরিয়ানের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে বৃহস্পতিবার।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন