সর্বশেষ খবরঃ

আমেরিকাকে আবারো চীনের সতর্কবার্তা

তাইওয়ানের সেনাবাহিনীকে গোপনে প্রশিক্ষণ দেয়ার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে চীন। এ সম্পর্কে ওয়াশিংটনকে সতর্ক করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান।

সম্প্রতি গণমাধ্যমে খবর বেরিয়েছে যে, মার্কিন সেনারা গোপনে তাইওয়ানের সেনাবাহিনীকে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এ সম্পর্কে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেছেন,ওয়াশিংটন যেন তাইওয়ানের সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করে।

ঝাও লিজিয়ান তাইওয়ানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের তীব্র সমালোচনা করে বলেন, চীন তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার জন্য যা কিছু করা দরকার তার সবকিছু করবে।

তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা নিয়ে যখন ওই দ্বীপের সঙ্গে বেইজিং-এর তীব্র টানাপড়েন চলছে তখন চীন সরকার এ হুঁশিয়ারি উচ্চারণ করল।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি