সর্বশেষ খবরঃ

আমিরুলের পাশে দাঁড়ালো “ আলোকিত-৯৭”

আমিরুলের পাশে দাঁড়ালো “ আলোকিত-৯৭”
আমিরুলের পাশে দাঁড়ালো “ আলোকিত-৯৭”

বেনাপোল প্রতিনিধি :: “ মানুষ-মানুষের জন্য” কথাটির বাস্তব প্রতিফলন ঘটিয়ে বোমা বিষ্ফোরনে দৃষ্টি শক্তি হারানো বেনাপোলের সেই অসহায় শ্রমিক আমিরুলের চোখের কর্নিয়া সংযুক্তিতে সহযোগীতার হাত বাড়িয়ে দিলো একটি অ-রাজনৈতিক ও বেনাপোল বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন “ আলোকিত-৯৭”।

বুধবার ( ৬ অক্টোবর ) সন্ধ্যায় বেনাপোল বাজারস্থ রহমান চেম্বারে সংগঠনটির নিজিস্ব কার্যালয়ে ভূক্তভোগী আমিরুলের হাতে নগদ ১৮ হাজার টাকা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু ও আলোকিত-৯৭ সংগঠনটির পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ।

সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান যশোর পোস্ট প্রতিনিধিকে জানান, আমিরুল নামের ছেলেটি এত কম বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে মানবেতর জীবন যাপন করছে এটা স্যেশাল মিডিয়ায় জানতে পেরে আমাদের বন্ধু মহলে আলোচনা করি।

সকলের সদিচ্ছায় ও সহযোগীতায় আমরা যতটুকু পেরেছি অন্যান্যদের ন্যায় তার পাশে দাড়ানোর চেষ্ঠা করেছি। আল্লাহ চাইলে কর্নিয়া লাগানোপর দৃষ্টিশক্তি ফিরে পেলে সে আর পরিবারের বোঝা হবে না। আমরা আমিরুলের সুন্দর ভবিষ্যত কামনা করি।

উল্লেখ্য বেনাপোল ইউনিয়নের নারায়নপুর গ্রামের আমিরুল পাইপলাইনের কাজ করতে যেয়ে,দূর্বৃত্তদের মাটির নিচে পুতে রাখা বোমায় অসাবধানতাবসত বিষ্ফোরিত হয়ে গুরুতর জখম হয়ে দৃষ্টিশক্তি হারায়।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন