সর্বশেষ খবরঃ

অভিনেত্রী জেরিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অভিনেত্রী জেরিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফাইল ছবি

বলিউড অভিনেত্রী জেরিন খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। রোববার ( ১৭ সেপ্টেম্বর )কলকাতার একটি আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগণার ৬টি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল জেরিন খানের। বেশ কয়েকটি কালী পূজার উদ্বোধন করার কথাও ছিল তার। ভিডিও বার্তায় জেরিন খান কলকাতায় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও জানিয়েছিলেন। এজন্য অগ্রিম ১২ লাখ রুপি নিয়েও আসেনি তিনি।

পরে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৫০৬, ১২০ বি ও ৪২০ ধারায় নারকেল ডাঙ্গা থানায় মামলা দায়ের করেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি। এ মামলার শুনানি অনুষ্ঠিত হলেও হাজির হননি জেরিন খান কিংবা তার আইনজীবী। তারই পরিপ্রেক্ষিতে আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটির কর্মকর্তা বিশাল গুপ্ত টিভিনাইন-কে বলেন, অনুষ্ঠানের কয়েক দিন আগে জেরিন খান আমাদের জানান, তিনি আসবেন না। কারণ তার কলকাতায় আসার ইচ্ছা নাই। ততদিনে আমরা অগ্রিম ১২ লাখ রুপি জেরিন খানকে দিয়ে দিয়েছি। তা ছাড়া উনি আসবেন এজন্য সারা শহরে ব্যানারও লাগানো হয়ে গিয়েছিল। এতে আমাদের কয়েক লাখ রুপি খরচ হয়। সব মিলিয়ে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হই। অর্থ ফেরত না পেয়ে পুলিশের দ্বারস্থ হই।

সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান। এরপর ‘হেট স্টোরি-থ্রি’, ‘হাউজফুল’, ‘ওয়াজা তুম হো’, ‘রেডি’ সিনেমায় দেখা গেছে তাকে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন