সর্বশেষ খবরঃ

৪৪তম বিসিএস পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা জারি

৪৪তম বিসিএস পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা জারি
৪৪তম বিসিএস পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা জারি

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী শুক্রবার ( ২৭ মে ) অনুষ্ঠিত হবে। ৪৪তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণে প্রার্থীদের জন্য জরুরিভাবে সর্তকতামূলক নির্দেশনা জারি করেছে পাবলিক সার্ভিস কমিশন ( পিএসসি )। বুধবার (২৫ মে) এসব শর্ত জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী শুক্রবার ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তুক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর,সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ কোন ডিভাইস, গহনা ও ব্যাগসহ কেন্দ্রে প্রবেশ করা যাবে না। এ ধরনের কাজকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।

আরও বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে।

এ সংক্রান্ত নির্দেশনা পরীক্ষার দিন প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। পরীক্ষার সময় কোন প্রার্থী কানের ওপর কোন আবরণ রাখতে পারবে না, কান খোলা রাখতে হবে। কানে কোন ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ আগেই কমিশনে অনুমোদন গ্রহণ করতে হবে।

আরও বলা হয়েছে, পরীক্ষার দিন কেন্দ্রে উল্লেখিত কোনো জিনিস প্রার্থীর কাছে পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস ( বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা ), বিধিমালা ২০১৪ এর বিধি ভঙ্গে কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিলসহ ভবিষ্যতে পিএসসি’র সকল নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে। তাই এ বিষয়ে সকলকে সর্তক থাকার আহ্বান জানিয়েছে পিএসসি কর্তৃপক্ষ।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি